বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসএসসির ফলাফলে তাহিরপুরের চরম বিপর্যয়, পাসের হার মাত্র ৪১.১৮ শতাংশ। শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

সততা ও দক্ষতায় প্রশংসিত সাবরেজিস্টার মোঃ আদনান ফেরদৌস

প্রতিবেদকের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন সাবরেজিস্টার মোঃ আদনান ফেরদৌস। তিনি বর্তমানে চিলাহাটি সাবরেজিস্টার অফিসের সাবরেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত দায়িত্বে জলঢাকা ও মীরগঞ্জ সাবরেজিস্টার অফিসের কার্যক্রমও পরিচালনা করছেন। একাধিক অফিসের দায়িত্ব সামলিয়েও তিনি সেবাগ্রহীতাদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দলিল রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তার আন্তরিকতা ও দক্ষতা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সেবাগ্রহীতারা জানান, তার দায়িত্ব পালনের ফলে অফিসের কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ আগের তুলনায় সহজেই প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।

একাধিক সাবরেজিস্টার অফিসের দায়িত্বে থেকেও তিনি প্রতিটি অফিসে নিয়মিত তদারকি করছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এতে করে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

এছাড়াও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন এবং অফিসের সার্বিক পরিবেশকে সেবাবান্ধব রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তার এমন কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতায় সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
সচেতন মহলের মতে, একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে মোঃ আদনান ফেরদৌসের এই আন্তরিক প্রচেষ্টা সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর