বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা

জিয়াউল ইসলাম জিয়া / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে ২০২৬) বিকাল ৪টায় গাজীপুর মহানগরের হাবিলদার মার্কেটে অবস্থিত বিএমএসএফ গাজীপুর মহানগর কমিটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা অসুস্থ এই সাংবাদিক নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ায় শরিক হন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মোঃ আব্দুল হামিদ খান সাংবাদিক সমাজ ও সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে পুনরায় সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং স্থানীয় আলেমের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর