মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

সাবেক পানি সম্পদ মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫ যুবক গ্রেফতার

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনের সাবেক সাংসদ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ৫ যুবককে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানার পুলিশ।

আজ (২২শে ডিসেম্বর) রোজ সোমবার গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মোহাম্মদ নাজমুল হাসান জানান, শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাহফুজ আলম প্রকাশ মানিক (১৯), মোহাম্মদ মিনহাজুর রহমান (১৯), আব্দুল হক (২০), মোহাম্মদ মুঈনুল ইসলাম (২১) ও আল নাহিয়ান (২০) নামে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাহফুজ আলম প্রকাশ মানিক হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহবুল আলম বাবুলের পুত্র, মিনহাজুর রহমান গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুর রহমানের পুত্র, আব্দুল হক গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লিয়াকত আলীর পুত্র, মুঈনুল হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া খন্দকার পাড়ার মোহাম্মদ রফিকের পুত্র ও আল নাহিয়ান হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার পর শনিবার রাতে ফয়সাল নামে এক ব্যক্তি অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তারা সেই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলো বলে তদন্তে জানাগেছে।
রোববার বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর