বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ঝিনাইগাতীর কৃতি সন্তান আবুল হাসান রাজু অতিরিক্ত কৃষি অফিসার পদে পদন্নোতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য ছাতকে ব্রি ধান১১৪ ফসল কর্তন ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক উৎসাহ ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি  দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সফল অভিযান বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন শেখ ফাহমিদা সুলতানা ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম  ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে উপজেলা কৃষি অফিসার পদে পদোন্নতি 

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালিয়াডাঙ্গী বণিক সমিতির দোয়া ও মিলাদ

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার): / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালিয়াডাঙ্গী বণিক সমিতির উদ্যোগে ২ রা জানুয়ারী(শুক্রবার) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী টি হোসেন মার্কেটের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ডাক্তার আব্দুস সালাম।
বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির যুগ্ন সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহব্বায়ক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এ্যাডভোকেট আবেদুর রহমান ও খোরসেদ আলম, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সাধারন সম্পাদক মঞ্জুর আলম বাবু।

এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অয়ন চৌধুরী, মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য দবিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালম আজাদ, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক পান্নাসহ উপজেলার ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ ব্যবসায়ীগণ।

আলোচনা শেষে দোয়া পাঠ করেন- হাফেজ মাওলানা সাজেদুল ইসলাম।
এসময় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশের সবার প্রতি দোয়ার আহব্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর