শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: আলী আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন। রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ নিয়ে গেলো অজ্ঞাত দুর্বৃত্ত নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ। আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১ মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২ চট্টগ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লেদা ক্যাম্পে গ্রেপ্তার গোপন চেম্বারে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে আটক ২ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা

দৈনিক সোনালী সময় / ৪৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বাংলাদেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের (অপু) পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, এদিন সকালে একদল দুর্বৃত্ত কবির বিন আনোয়ারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ ঘটনার সঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ তোলা হয়েছে।

হামলা ও অগ্নিকাণ্ডের সময় বাড়িতে অবস্থান করছিলেন কবির বিন আনোয়ারের বাবা প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু। অগ্নিকাণ্ডের ভয়াবহতা ও প্রাণহানির আশঙ্কায় ৯৩ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধাকে দ্রুত বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, আনোয়ার হোসেন রতু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে, এর আগে ২০২৪ সালের ৪ আগস্টও কবির বিন আনোয়ারের এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারের হামলাকারীদের সঙ্গে পূর্বের ওই ঘটনারও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, হামলা ও অগ্নিসংযোগের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা অভিযুক্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ