বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি / ৫৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরপাড়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে চাদাঁবাজি করে আসছিলেন মোঃ হাসান আলী নামে এক বাটপার। তাকে ধনধোলায় দিয়ে তার অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

,মঙ্গলবার দুপুরে স্থানীয় ভূক্তভোগী লোকজনের আয়োজনে হালুয়ারঘাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতারক হাসান আলী উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারের ঠেলাগাড়ি চালক মোঃ আব্দুল মালেকের ছেলে।

সে দীর্ঘদিন ধরে কখনো মোহনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পরিচয়ে আবার কখনো ডিবি পরিচয়ে সাধারন লোকজনসহ ছোটখাটো ব্যবসায়ীদের সাথে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ অনেকেরই রয়েছে।

মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন,শামীম আহমদ,শওকত আলী,দুলাল মিয়া,সাবাজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,আজকে এই সাংবাদিক নামধারী বাটপার হাসান আলী দুলাল মিয়া ও শওকত আলীকে আটকিয়ে চাদাঁ দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে সে তাদের উপর হামলা চালিয়ে প্রায় বিশহাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন। হাসান আলীর এমন অপকর্মে অতিষ্ঠ উত্তরপাড়ের সুরমা ইউনিয়ন ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের মানুষজন। তারা এই অপসাংবাদিকতার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে মানববন্ধনে আসা ভূক্তভোগী শামীম আহমদ জানান,এই বাটপার হাসান আলীর যন্ত্রনায় আমরা অতিষ্ঠ। যেকোন সময় যে কারো নিকট সাংবাদিকতার পরিচয় দিয়ে মানুষজনকে হয়রানি করে আসছিল। তার মতো ফাইভ পাশ হাসান আলি আদো কোন পত্রিকায় কিংবা টিভি চ্যানেলে কর্মরত আছেন কিনা তার কোন প্রমান না থাকার পরও ভয়ভীতি দেখিয়ে গ্রামের সাধারন সহজ সরল মানুষজনকে ব্ল্যাকমেইল করে আসছিল।

এ ব্যাপারে অভিযুক্ত হাসান আলীর সাথে যোগাযোগ করা হলে মানববন্ধনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফোন রিসিভ না করার তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ