সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে সমালোচনা নওগাঁয়

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বুলবুল আহম্মেদ , নওগাঁ জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। তবে এ আয়োজনকে ঘিরে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দপ্তর সূত্রে জানা গেছে, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, নওগাঁ জেলা প্রেসক্লাব ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, অন্য সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কথা স্বীকার করে বলেন, অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আমার সমন্বয়ে কিছু সমস্যা ছিল। ভবিষ্যতে বিষয়টি সমাধানের চেষ্টা করব। তিনি আরও বলেন, ঢাকায় অবস্থানের কারণে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠন ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে এমনটি হলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা, যাতে কোনো পক্ষ অবহেলিত না হয় এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর