শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতি নিতে হবে: অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলা, স্বামী-সন্তান হারিয়ে নিঃসঙ্গ জীবন:চিকিৎসা ও বিদ্যুৎহীনতায় মানবেতর দিন কাটছে বৃদ্ধার স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু। আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব বিএ অনার্স ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন। গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ শনিবার সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার

ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্রে আগত পর্যটকদের আবাসন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পর্যটন উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ফররুখ আহম্মদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাংটিয়া এলাকায় সরকারি প্রায় দুই একর জায়গা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রস্তাবিত স্থানের অবস্থান, আয়তন ও পর্যটন সুবিধা সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত সচিব।
স্থানটি পরিদর্শন শেষে তিনি মুঠোফোনে সরাসরি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য শেরপুর জেলা প্রশাসককে চিঠি দেওয়ার নির্দেশনা দেন।
এ সময় শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, গজনী অবকাশকেন্দ্রে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক বেড়াতে আসেন। তবে পর্যটকদের জন্য পর্যাপ্ত আবাসন ও নিরাপদ থাকার ব্যবস্থা না থাকায় অনেকেই নানা সমস্যার মুখোমুখি হন। প্রস্তাবিত স্থানে মোটেল নির্মাণ করা হলে পর্যটকদের আবাসন ও নিরাপত্তা সুবিধা বাড়ার পাশাপাশি পর্যটনকেন্দ্রটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।
একই সঙ্গে পর্যটনকেন্দ্রকে ঘিরে স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ারও সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। মোটেল নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্রের পর্যটন সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর