বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন নিহত ॥ অর্থ সংকটে পরিবার

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন(৫০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল ৩ডিসেম্বর বুধবার ফজরের নামাজ আদায় করে রিয়াদের জাদিধ সানায়া এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় তিনি এ সড়ক দুর্ঘটনায় পড়েন। আশঙ্কাজনক অবস্থায় হাফেজ মহিউদ্দিনকে রিয়াদের রাবেয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মাওলানা নুরুদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী বাছিরা খাতুন বলেন, গত এক বছর ধরে হাফেজ মহিউদ্দিন সৌদি আরবের রিয়াদের জাদিধ সানায়া এলাকায় এক দোকানের কর্মচারী হিসেবে চাকরি করে আসছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে অভাব-অনটনের মধ্যে সংসার চলছে। হাফেজ মহিউদ্দিনের মরদেহ দেশে নিয়ে আসার তাদের আর্থিক সামর্থ্য নেই। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিত্তবানদের কাছে বাছিরা খাতুন সহযোগিতা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর