শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

হাটহাজারীতে মহানগর ছাত্রলীগ নেতা সৌমেন ঘোষ বিলাস গ্রেপ্তার।

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম


চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক সৌমেন ঘোষ বিলাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৌমেন ঘোষ বিলাস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের নেতা হিসেবেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, সৌমেন ঘোষ বিলাস হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দিজেন্দ্র ঘোষের বাড়ির বাসিন্দা। তিনি আশীষ ঘোষের পুত্র।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী ৬(১), ৬(২), ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একাধিক অভিযোগে মামলা রয়েছে। এসব ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর