বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

৮ ফেব্রুয়ারি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শেরপুরের কৃতি সন্তান শাহিন মিয়া।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়া চন্ডী গ্রামের শাহিন মিয়া ৩ সেপ্টেম্বর ১৯৯৮ সালে অজপাড়া গাঁয়ে জন্মগ্রহণ করেন।

জানা যায়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৫ নভেম্বর ২০২৫ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখের বিজ্ঞানের আলোকে ৬১ জেলায় গৃহীত নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ৮ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে এ চুড়ান্ত ফলাফলে সাফল্য অর্জন করতে পেরেছেন শেরপুর জেলার কৃতি সন্তান শাহিন মিয়া।

পিতা: মো:লাল মিয়া মাতা: মোছা: শিরিনা বেগম এর চার সন্তানের মধ্যে তিনি সবার বড়। শাহিন মিয়ার আরও দুই ভাই এক বোন রয়েছেন।

শাহিন মিয়া ছোট থেকেই অনেক মেধাবী ছিলেন। তিনি বালিয়াচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমিক শিক্ষা ও বালিয়াচন্ডী এ.এ.পি. উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও শ্রীবরদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

শাহিন মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় হতে শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ভর্তি হয়। এবং ২০২০ ও ২২ সালে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়।

তিনি গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান। শাহিন মিয়া অনার্স অধ্যয়নরত অবস্থায় পড়াশোনার খরচ টিউশন করে চালাতে হয়েছে । তার ছোট ভাই শাহাদাত হোসেন বর্তমানে একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, ছোট ভাই আব্দুর রহমান দাওরায়ে হাদিস অধ্যয়নরত এবং আমাদের একমাত্র ছোট বোন লাভলী আক্তার ঢাকা মিটফট নার্সিং কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তিনি বলেন আমার এই সফলতার জন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

আমার রাত দিন অক্লান্ত পরিশ্রম এবং বাবা-মা ভাই বোন আত্মীয়-স্বজন, শ্রদ্বেয় শিক্ষক বন্ধুবান্ধব সহ সবার দোয়া ও ভালোবাসায় আজকের এই সফলতা, আমার প্রথম সরকারি চাকরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। দ্বিতীয় সরকারী চাকরি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়। পরিশেষে সকলের কাছে দোয়া চাই আমি যেন একজন আদর্শ শিক্ষক হিসেবে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে পাড়ি।

স্থানীয় সুত্রে জানা যায়,তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর