বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: বদলিজনিত কারণে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স-কে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন, শেরপুর।
সোমবার (১৩ জুলাই ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশি’-তে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী অতিথিকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, শেখ জাহিদ হাসান প্রিন্স তাঁর কর্মজীবনে দায়িত্বশীলতা, সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শেরপুরে কর্মরত অবস্থায় তিনি রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সামগ্রিক প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও মানবিক আচরণ সহকর্মীদের কাছে প্রশংসিত হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে শেরপুর জেলায় তাঁর কর্মময় সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করা হয় এবং জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ জাহিদ হাসান প্রিন্সের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে উপস্থিত সবাই আন্তরিক শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর