রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল”

অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি

প্রতিবেদকের নাম / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
বগুড়ায় অসুস্থ রাজনৈতিক সহযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

রোববার (২২ ফেব্রুয়ারি) বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেনের আত্মীয় এবং বগুড়া পৌর শ্রমিক দলের নেতা খোকন হোসেনের সহধর্মিণী অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—এমন সংবাদ পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান।

সেখানে তিনি চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরমান হোসেন ডলার বলেন, “একজন সহযোদ্ধার দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দলীয় রাজনীতির মূল শিক্ষা হলো মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক ঐক্য। মানুষের জন্য রাজনীতি এবং মানবতার জন্য ঐক্য—এই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়িত্ববোধের পরিচয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় নেতাকর্মীরাও রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।

সকলের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। মহান আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন এবং পরিবারকে এই কঠিন সময় মোকাবেলার শক্তি দেন—এ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর