বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদকের নাম / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শেফাইল উদ্দিন,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবস্থিত আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদ সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের কর্ণধার ও কক্সবাজার ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আহমদ সামশেদ সুলতান শৈবাল। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান নওরিন আজম তামান্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহের, ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ, অবসরপ্রাপ্ত বনবিভাগ কর্মকর্তা মোহাম্মদ আলী, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, প্রাথমিক শিক্ষক নেতা ও চান্দের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমান উল্লাহ আমান, খুটাখালী কিশলয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালেহা খানম শেলী এবং মহেশখালী ঘোরকঘাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ক্রীড়াবিদ নাছির উদ্দিন।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গিয়াস উদ্দিন, বেবী আক্তার, নাজনীন আহমেদ দোলন, সিরাজুল মোরসেলিন রুপা, ইয়াছির সুলতান হাফেজ, গিয়াস উদ্দিন কাদের, তওসিফুর রহমান, আকিব মোস্তফা, আয়েশা আক্তার ও উম্মে সালমা শিমু উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান। তাঁরা বলেন, ভালো মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য—কারণ একজন সৎ ও আদর্শ মানুষই দেশের সবচেয়ে বড় সম্পদ।

অন্যান্য বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার শহীদ উল্লাহর ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সুদূর প্রবাসে থেকেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যা সত্যিকারের দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত। এ সময় তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও শিক্ষকবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক গিয়াস উদ্দিন কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর