শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আমির হোসেন, স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের জিরো পয়েন্ট শাহিদাবাদ ও শাহ আরেফিন (রাঃ) মোকাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দিন-রাত যাদুকাটা নদীর তীর, শাহিদাবাদ ও শাহ আরেফিন এলাকার বিভিন্ন স্থান থেকে বালু কেটে ট্রলি, লড়ি, মাহিন্দ্র ও শতাধিক ঠেলা গাড়িযোগে পরিবহন করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছে। বালুভর্তি যানবাহনগুলো শাহ আরেফিন থেকে লাউড়েরগড় বাজার সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দেশ-বিদেশ থেকে আগত পর্যটকরা যাতায়াত করেন। কিন্তু অবৈধ বালুবাহী যানবাহনের কারণে তাদের জীবনের ঝুঁকি বাড়ছে। রাস্তার দুই পাশের পরিবারগুলোর ছোট ছোট শিশুরাও ঝুঁকির মধ্যে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বালুবাহী যানবাহনের কারণে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কের ওপর বালি ও মাটি জমে থাকায় বৃষ্টির সময় কাদার সৃষ্টি হয় এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক, সুনামগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর