ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার আবরার মুজাহিদ শাকিব:দোয়া ও সমর্থন কামনা
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১২ নং কলসপার ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও ইঞ্জিনিয়ার আবরার মুজাহিদ শাকিব। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
ইঞ্জিনিয়ার আবরার মুজাহিদ শাকিব বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে মূল্যায়ন করে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি সেবামূলক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করাই হবে তাঁর মূল লক্ষ্য।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আবরার মুজাহিদ শাকিব একটি সুপরিচিত ও সম্মানিত পরিবারের সন্তান। তাঁর পিতা হাজী মো. হুরমুজ আলী মাস্টার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাতা মোছা. খোদেজা বেগম ১২ নং কলসপার ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিকভাবে দীর্ঘদিনের সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি।
এদিকে, তাঁর প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি তিনি ১২ নং কলসপার ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।