শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

ঈদুল ফিতর উপলক্ষে গোলনা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান ওবাইদুল ইসলামের শুভেচ্ছা

প্রতিবেদকের নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওতাধীন গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবাইদুল ইসলাম ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য এক মহৎ আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে খুশি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

চেয়ারম্যান মোঃ ওবাইদুল ইসলাম আরও বলেন, ঈদের শিক্ষা আমাদেরকে মানবিক হতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তিনি গোলনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এছাড়াও তিনি গোলনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আগামীতেও এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। সকলের জন্য সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর