বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

উন্নয়নের নীরব কারিগর আইডিএফ ও নাগরিক সেবার নতুন দিগন্ত”

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ২১০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি:
একটি দেশের টেকসই উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ বা প্রবৃদ্ধির সংখ্যায় সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়নের মূলে থাকে মানুষের জীবনমানের পরিবর্তন। ক্ষুধা, দারিদ্র্য, স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সেবায় সহজ প্রবেশাধিকার। এই মৌলিক চাহিদাগুলো পূরণ না হলে উন্নয়ন কেবল কাগুজে সাফল্যেই রয়ে যায়। এই বাস্তবতা অনুধাবন করেই আইডিএফ একটি সমন্বিত উন্নয়নমূলক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে।

আইডিএফ-এর প্রতিষ্ঠাতা জনাব জহিরুল আলম সেই বিরল মানুষদের একজন, যাদের জন্ম একটি দেশের জন্য সত্যিকার অর্থেই আশীর্বাদ। সূচনালগ্ন থেকেই তিনি উন্নয়নকে সংকীর্ণ দৃষ্টিতে দেখেননি। ক্ষুদ্রঋণকে কেবল লাভ-লোকসানের হাতিয়ার না বানিয়ে, এটিকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করার যে দর্শন তিনি গ্রহণ করেছেন, তা প্রশংসার দাবিদার। তাঁর কাছে উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক সক্ষমতা নয়, উন্নয়ন মানে সম্মানজনক জীবন।

এই দর্শনের ধারাবাহিকতায় আইডিএফ এখন নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এক প্ল্যাটফর্মে নাগরিক পরিচয়পত্র, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি সেবা, পাসপোর্ট আবেদন ও নবায়ন, অনলাইন জিডি, আয়কর ও ভ্যাট দাখিল, ট্রেড লাইসেন্স, সামাজিক সুরক্ষা ভাতা, ইউটিলিটি বিল পরিশোধ, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন রেজিস্ট্রেশনসহ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা, এই সমন্বিত ব্যবস্থাপনা সাধারণ মানুষের ভোগান্তি কমাবে, সময় বাঁচাবে এবং দুর্নীতির সুযোগ সংকুচিত করবে।

রাষ্ট্র যেখানে সবসময় প্রত্যন্ত মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছাতে পারে না, সেখানে আইডিএফ-এর মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। এই উদ্যোগ শুধু সেবা প্রদান নয়; এটি নাগরিক ক্ষমতায়নের একটি বাস্তব উদাহরণ।

তাই এমন কর্মবীর ও তাঁর মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করা আমাদের সকলের দায়িত্ব। আইডিএফ নাগরিক সেবা কেন্দ্র, মিরপুর-২, বাড়ি -১৮, রোড-৫, ব্লক-এ, ঢাকা। এই ধরনের উদ্যোগ যদি দেশজুড়ে বিস্তৃত হয়, তবে উন্নয়ন শব্দটি মানুষের জীবনে বাস্তব অর্থেই অর্থবহ হয়ে উঠবে। উন্নত রাষ্ট্র গড়তে হলে ঠিক এ ধরনের চিন্তাশীল, সৎ ও মানবকেন্দ্রিক উদ্যোগই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ