শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

এমসি কলেজ বাংলা বিভাগ অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ তাজিদুল ইসলাম

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিভাগটির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাণবন্ত সভায় গঠন করা হয়েছে বাংলা বিভাগ অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি।

 

শনিবার (১৬ মে) বাংলা বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সবার মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও আবেগঘন অনুভূতি। বক্তারা বাংলা বিভাগের ঐতিহ্য, গৌরব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বাংলা বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পলাশ রঞ্জন দাস, অঞ্জনা রাণি দে ও খালেদ উদ-দীন। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আবদুল জলিলকে।

 

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাহবুবুজ্জামান চৌধুরী, ড. আবুল ফতেহ ফাত্তাহ, প্রফেসর হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, লিয়াকত শাহ ফরিদী, ভানুজ কান্তি ভট্টাচার্য, ড. এনামুল হক সরদার, শারমিন আক্তার শাম্মী, হোসনে আরা কামালী, ড. জফির সেতু, নিধুভূষণ দাস, মুক্তি বড়ুয়া, কোহেলী রাণি রায়, শেখ মো. নজরুল ইসলাম, মোহাম্মদ ফখর উদ্দিন, জিনি বেগম, মাহবুবুর রহমান, অহি আলম রেজা, কানন কান্তি দাস, আলমগীর হোসেন, আবু তাহের, আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান, খালেদ আহমদ, লোকমান হাফিজ, মো. জুয়েল মিয়া, জিল্লুল হক শুভ, ইকবাল আহমদ, জাহেদ আলী, হাসান আল মাসুম, আনোয়ার হোসেন, চন্দ্রিকা বড়ুয়া মন্টি, হাফিজুর রহমান এবং শেখ মুক্তাদির হোসাইন।

 

সভায় বক্তারা বলেন, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বিভাগের সার্বিক উন্নয়নে অ্যালামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডেও এই সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং অ্যালামনাইয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে নতুন এক ইতিবাচক অধ্যায়ের সূচনা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর