সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম টেকনাফে ইভটিজিংয়ের দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা সহ গাড়ি জব্দ Rtv জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর কে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে।    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসআরবি এর হাতে আটক তাহিরপুরে ছাত্রী হয়রানির বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল

কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা সহ গাড়ি জব্দ

দৈনিক সোনালী সময় / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে অভিযানের সময় গাড়িটি ফেলে পালিয়ে যান সন্দেহভাজন দুই ব্যক্তি।

এসআরবি-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খুরুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি আভিযানিক দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ ও তাঁর এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

এসআরবি-১৫ জানায়, এ ঘটনায় ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা আরেক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার প্রতিরোধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

১২ অক্টোবর এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর