শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, শেবাচিমে প্রেরণ

প্রতিবেদকের নাম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (তালাপ্রসাদ) বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ আকনের ওপর হামলার অভিযোগ উঠেছে। পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে একই বাড়ির মোঃ বাবুল আকন, সাকিব আকনসহ আরও কয়েকজনের সঙ্গে শহীদ আকনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে শহীদ আকনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিপক্ষের হামলায় শহীদ আকন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়দের দাবি, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ এবং এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর