কামারেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মঞ্জু, দোয়া ও সমর্থন প্রত্যাশী
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ১ নং কামারেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি, সৎ ও নির্ভীক ব্যক্তিত্ব এবং মেহনতি মানুষের বন্ধু হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মঞ্জু। তিনি শেরপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি। এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন।
ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মঞ্জু ১ নং কামারেরচর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও কামারেরচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আবুল হোসেন (লাল মিয়া) চেয়ারম্যানের সুযোগ্য পুত্র। তাঁর বাবা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পারিবারিক ঐতিহ্য, সামাজিক সম্পৃক্ততা এবং জনসেবার অনুপ্রেরণাকে ধারণ করে ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মঞ্জু ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চান।