শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি

​কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী, রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট সংগীতশিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) মনোনীত হয়েছেন। তাঁর এই অর্জনে কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীসহ রংপুরের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

​অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি দীর্ঘ ৪০ বছরের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। দীর্ঘ সময় ধরে তিনি মাঠপর্যায়ের রাজনীতির পাশাপাশি আইন পেশা এবং সাংস্কৃতিক অঙ্গনে সমানভাবে পদচারণা করে আসছেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রওশনুল হক সরকারের সহধর্মিণী।

​তাঁর এই বিশাল সাফল্যে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় সমিতির উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান, সভাপতি জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু এবং সিনিয়র সহ-সভাপতি জনাব দৌলত আকবর বলেন, “অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি আমাদের কলেজের গর্ব। তাঁর এই মনোনয়ন যোগ্যতারই প্রতিফলন।”

​সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল আলম লাবু ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়ে বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব মানুষ হিসেবে তিনি সর্বদা আমাদের নিকট পরিচিত। জাতীয় সংসদে তিনি রংপুরের মানুষের অধিকার ও নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

​উল্লেখ্য, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি দীর্ঘ দিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত থেকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নতুন পথচলায় রংপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অভিনন্দন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর