মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

কারমাইকেল কলেজে অন্ত:একাদশ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন: চ্যাম্পিয়ন বিজ্ঞান বিভাগ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিতর্ক পরিষদ ​কারমাইকেল কলেজ ও সভ্যতা টেলিভিশন- এর যৌথ আয়োজনে অন্ত:একাদশ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল পর্বে অতিথিবৃন্দের সাথে বিতার্কিকরা-

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের অন্নদামোহন হল রুমে গতকাল বৃহস্পতিবার (১৪ মে) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বিতর্ক পরিষদ কারমাইকেল কলেজ’ ও ‘সভ্যতা টেলিভিশন’-এর যৌথ আয়োজনে অন্ত:একাদশ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল পর্ব। তর্কেও লড়াইয়ে যুক্তি ও মেধার স্বাক্ষর রেখে এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজের বিজ্ঞান বিভাগ।

​প্রতিযোগিতার ফাইনাল পর্বে সনাতনী বিতর্কে চমৎকার বাগ্মিতা প্রদর্শন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আয়াতুল তাসবি। এছাড়াও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় নিজের সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে শ্রেষ্ঠ বক্তার শিরোপা অর্জন করেছেন নূর এ আসওয়াদ তানবিন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও বিতর্ক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক শাহানা বেগম এবং বিতর্ক পরিষদের প্রতিষ্ঠাকালীন তত্ত্বাবধায়ক শিক্ষক প্রফেসর মো: শাহ আলম। এছাড়াও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিতর্ক পরিষদের তত্ত্বাবধায়ক শিক্ষক প্রফেসর দিলীপ কুমার রায়, সহযোগী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক অভিলাষময় ঈশ্বর এবং সহকারী অধ্যাপক ও বিতর্ক পরিষদের তত্ত্বাবধায়ক শিক্ষক জনাব মোঃ রিপন মিয়া উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

​আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটুকপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জনাব মোঃ আখতারুজ্জামান লিটন এবং সভ্যতা টেলিভিশনের চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন অপু। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের সাবেক মুখ্য-সমন্বয়ক জয় লালা, বর্তমান মুখ্য-সমন্বয়ক বহ্নিশিখা রায় পূজা এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াজেদ সরকার।

​আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রাণবন্ত এই আয়োজনের সমাপ্তি ঘটে। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুক্তিনির্ভর সমাজ গঠনে বিতর্কের কোনো বিকল্প নেই এবং কারমাইকেল কলেজের এই ঐতিহ্য ধরে রাখতে বিতর্ক পরিষদ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর