বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ১৯৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়—৪৬তম বিসিএসে কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:
অদম্য অধ্যবসায়, শৃঙ্খলা ও ধারাবাহিক পরিশ্রমের ফলস্বরূপ ৪৬তম বিসিএসে কৃষি ক্যাডারে কৃতিত্বের সঙ্গে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান মো. সৌরভ হোসেন। তিনি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)-এ বৈজ্ঞানিক কর্মকর্তা (Scientific Officer) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং নিজ এলাকার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
সৌরভ হোসেনের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা নিজ জেলাতেই সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে। সেখান থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি তিনি বিসিএস, ব্যাংকিং এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির জন্য নিয়মিত প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিনের সেই অধ্যবসায় ও আত্মবিশ্বাসই তাঁকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য।
পড়াশোনার বাইরে বই পড়া, ক্রিকেট ও ফুটবল খেলা, ভ্রমণ, বাগান করা এবং সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি তাঁর প্রিয় আগ্রহের ক্ষেত্র। ব্যক্তিজীবনে তিনি বিশ্বাস করেন, “অধ্যবসায়, শৃঙ্খলা ও ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।”
ভবিষ্যতে একজন দক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে দেশের কৃষি উন্নয়ন, মৃত্তিকা সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনসেবায় আত্মনিয়োগ করতে চান তিনি।
৪৬তম বিসিএসে কৃষি ক্যাডারে সৌরভ হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি চৌদ্দগ্রাম তথা কুমিল্লাবাসীর জন্যও গর্বের। তাঁর এই সাফল্যের গল্প দেশের অসংখ্য চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ