মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর পবায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধ ও মর্যাদা-নিরাপত্তা নিশ্চিতের দাবি দুর্গাপুরে সরকারি চালের কার্ড চাওয়ায় শিশুসহ বৃদ্ধাকে মারপিট, দুই নারী হাসপাতালে কুষ্টিয়া সরকারি কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন রাজশাহী মহানগরীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ; গ্রেপ্তার ২

কুষ্টিয়া সরকারি কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

শেখ মাহফুজুল হক সানি , কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

মানবতা, সচেতনতা ও স্বেচ্ছাসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাঁধন। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারি কলেজ-এ আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনার্স প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উপলক্ষে সোমবার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে শুরু হয় এই মানবিক উদ্যোগ। দিনব্যাপী চলা এ কর্মসূচিতে শতাধিক নবীন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নতুন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবসেবায় রক্তদানের ভূমিকা এবং জরুরি মুহূর্তে রক্তদাতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঁধন কুষ্টিয়া সরকারি কলেজ ইউনিট পদ্মা জোন এর সভাপতি মো: জীবন আলী। তার সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের সদস্যদের নিরলস পরিশ্রমে পুরো আয়োজন সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

এদিন কলেজ ক্যাম্পাসে ছিল নতুন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে ভরপুর এক ভিন্ন আবহ। শিক্ষার্থীদের আগ্রহ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলনমেলা। অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিয়মিত রক্তদাতা হওয়ার আগ্রহও ব্যক্ত করেন।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আগ্রহ সৃষ্টি এবং মানবসেবার মানসিকতা গড়ে তুলতে বাঁধন কুষ্টিয়া সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর