সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান টেকনাফে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড উখিয়ায় অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হোয়াইক্যংয়ে আগুনে পুড়ল অলি মাস্টারের বাড়ি, দ্রুত ফায়ার স্টেশন চান এলাকাবাসী বাঁশখালীর ঘোনাপাড়ায় ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত শেখ রাসেল দিবস: আলোকময় শৈশব ও কালজয়ী মানবিক চেতনা চকরিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবা মামলার পলাতক আসামি গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন,হাজী মোঃ সবুজ আলম। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মিজ্ রিপামনি দেবী।

কোস্ট গার্ডদের সফল অভিযানে ৪০হাজার ইয়াবা সহ মাদক কারবারি আটক

দৈনিক সোনালী সময় / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আবু মুসা :

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকগুলো থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একজন ইজিবাইকচালক পালিয়ে যান। ফলে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দ করা ইয়াবা, মোবাইল ফোন ও ইজিবাইকসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর