মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

খাতামধুপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বাবু (পাইলট)

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বাবু (পাইলট) ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় খাতামধুপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়।

তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই প্রকৃত ঈদের তাৎপর্য পূর্ণতা পায়।

চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বাবু (পাইলট) বলেন, খাতামধুপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তার নৈতিক দায়িত্ব। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে—সে জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবাইকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উদযাপন করার আহ্বান জানান চেয়ারম্যান।
শেষে তিনি খাতামধুপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও শুভকামনা জানান এবং পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর