বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সহকারী বার্তা সম্পাদক / ২৭১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং আদালত চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত ঋষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, “আইনগত সহায়তা পাওয়া কেবল করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন, এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ।

এছাড়া খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রশিদুল আলম। এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান। লিগ্যাল এইড কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে সকাল ৮টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ