শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদুল আযহার শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান রাখাব উদ্দীনের নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের পৃথক দুটি অভিযান : খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে জৈষ্ঠ্যের মধুমাস শুরু: শেরপুরের ঝিনাইগাতীতে রসালো ফলের সমারোহ! স্বজন হারানো ও আহত পরিবারে অনুদান পৌঁছে দিল সাত্তার ফাউন্ডেশন চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ বড়শশী ইউনিয়নের জনদুর্ভোগের নাম ‘সরদার পাড়া-বালা পাড়া’ সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত সুশাসনের বার্তা নিয়ে ছাতকে এলেন ইউএনও মহিউদ্দিন রাজধানীর গৈদারটেকে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় থানা কর্তৃপক্ষের মামলা রেকর্ড দেশজুড়ে নিন্দার ঝড় ও দ্রুত গ্রেফতারের দাবি।

খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে

জিয়াউল ইসলাম জিয়া / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

খুলনা প্রতিনিধি,

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ই মে ২০২৬ তারিখ,

রাত ১১:১০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত “সন্ত্রাসী মোঃ ইমন মোল্লা (২৯), পিতা: মোঃ মাসুদ মোল্লা,* সাং: রায়েরমহল ইসলামনগর রোড, থানা: হরিণটানা, জেলা: খুলনাকে গ্রেফতার করে। আসামি মোঃ ইমন মোল্লার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়,

খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ০১টি অস্ত্র আইনে মামলা, ০১টি নারী ও শিশু আইনে মামলা, ০১টি খুনের উদ্যোগসহ চুরি তৎসহ অস্ত্র আইনে মামলা এবং ০১টি মাদক মামলাসহ মোট ০৫টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর