বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

খোকসা উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা আনোয়ার খাঁনের, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

প্রতিবেদকের নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ মাহফুজুল হক সানি, কুষ্টিয়া প্রতিনিধি :

আসন্ন খোকসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি প্রবাসী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব আনোয়ার খাঁন। তিনি বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে খোকসাকে আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

এক প্রতিক্রিয়ায় আনোয়ার খাঁন জানান, এলাকার ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সেই কাজকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে চান। বিশেষ করে বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে স্থানীয় উন্নয়ন নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এবার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আনোয়ার খাঁনের ভাষ্য, রাজনীতিতে জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। খোকসা উপজেলার জনগণকে সঙ্গে নিয়েই তিনি নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, একটি উন্নয়নমুখী, কর্মসংস্থানভিত্তিক ও মানবিক উপজেলা গড়াই তার প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর