মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১০১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর।

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ধোলাই, স্টেশনারি ও খাদ্য সরবরাহ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও নিয়মবহির্ভূত কার্যাদেশ প্রদানের অভিযোগ উঠেছে অভিযোগকারী একজন স্থানীয় ঠিকাদার মোঃ সুলতান মাহমুদ ডায়েল গঙ্গাচড়া ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক প্রকাশিত ই-টেন্ডারে তিনি সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়েছেন। নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতা হওয়ার  পরেও তার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়নি। ধোলাই কাজের ক্ষেত্রে সর্বনিম্ন দরদাতা বাঁধন ট্রেডার্সকে উপেক্ষা করে তৃতীয় অবস্থানের সানি লন্ডি নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়া হয়েছে। একইভাবে স্টেশনারি সরবরাহ কাজেও সর্বনিম্ন দরদাতা মেধা কনস্ট্রাকশনকে কার্যাদেশ না দিয়ে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করলেও তাকে সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে সুকৌশলে এড়িয়ে গেছে কতৃপক্ষ । এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলেমুল বাসার জানান,ইজিপির ক্ষেত্রে আমার কোনো হাত নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন,লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত করা হবে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই অভিযোগ এবারই প্রথম নয়,গত ২০২৪-২০২৫ অর্থ বছরের টেন্ডার কার্যক্রমেও একই অনিয়মের বিষয়ে অভিযোগ থাকলেও তৎকালীণ সরকার দলীয় রাজনৈতিক প্রভাবে মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠানকেই সরবরাহের কাজ দেয়া হয়েছিল। স্থানীয় ঠিকাদার মহলে অভিযোগটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । সংশ্লিষ্টরা সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে  প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ