সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন (ইউএনও) আব্দুল মালেক:রিডিং-রাইটিং যাচাই ও মিড-ডে মিল কার্যক্রম পর্যবেক্ষণ গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু তীব্র চাপের মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগ বনসম্পদ রক্ষায় ভোররাতের অভিযান:৬টি বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টর আটক ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নে পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় মনির হোসেন, দোয়া ও সমর্থন কামনা পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ। ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ অতিরিক্ত পরিচালক শওকত ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে ডিএনসি পরিবার

গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ রুবেল রানা / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চন্দনচহট ঈদগাঁহ গ্রামে গাছের ডাল মাথায় পড়ে আনোয়ার হোসেন নাঈম (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল প্রায় ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনচহট ঈদগাঁহ গ্রামের বাসিন্দা দবিরুল ইসলাম তার রোপণ করা একটি আকাশমনি গাছের ডাল কাঠুরিয়া দিয়ে কাটাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী মশির উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন নাঈম তার আমবাগান দেখতে যাওয়ার উদ্দেশ্যে ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বড় ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে রাণীশংকৈল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়।

অকাল এ মৃত্যুর খবরে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর