সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মান্দায় আকাশ মাল্টিমিডিয়া একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মান্দায় বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২ শিক্ষার গুণগত মানে এগিয়ে আরাজি রামকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আযহার শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান রাখাব উদ্দীনের নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের পৃথক দুটি অভিযান : খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে জৈষ্ঠ্যের মধুমাস শুরু: শেরপুরের ঝিনাইগাতীতে রসালো ফলের সমারোহ!

গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-তে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইসরাত জাহান। রোববার (১৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
নবাগত ইউএনওকে বরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়-এ যোগদান শেষে ইউএনও হিসেবে গোদাগাড়ীতে পদায়ন পান। এছাড়াও তিনি পূর্বে ফরিদপুর সদর উপজেলা-র ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের প্রথম দিনেই তিনি প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
নবাগত ইউএনও ইসরাত জাহান বলেন, “সরকারের অর্পিত দায়িত্ব পালনের জন্য গোদাগাড়ীতে যোগদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সরকারি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি দূর করে গোদাগাড়ী উপজেলা-কে একটি আধুনিক ও আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর