বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী শেরপুরের কৃতি সন্তান আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত! চট্টগ্রামের বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন! সিলেট -সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার মু’খোমু’খি সং’ঘ’র্ষে নিহ’ত -২  কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, শেবাচিমে প্রেরণ যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ আলোর পথে বাধা! সুনামগঞ্জে তিন ব্যক্তির দাবিতে আটকে গেল নতুন মাদ্রাসা ভবন ৫০০তম রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু,আটক -২

চট্টগ্রামের বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড

জিয়াউল ইসলাম জিয়া / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) উপজেলার চাম্বল বড় মাদ্রাসা সড়ক সংলগ্ন এলাকায় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নুরুল আলম (৪০), সুমন দাস (২২), দুর্জয় জলদাস (২৬) এবং মিল্টন কান্তি দত্ত (২০)। এর মধ্যে নুরুল আলমকে ৪ মাসের, সুমন দাসকে ৩ মাসের এবং দুর্জয় জলদাস ও মিল্টন কান্তি দত্তকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার এবং জনসাধারণকে হয়রানির অভিযোগ ছিল। এছাড়াও তারা অন্যান্য মাদকসেবীদের জন্য নেশাজাতীয় দ্রব্য সংগ্রহ ও সরবরাহে জড়িত ছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা তাদের নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও নেশাজাতীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর