সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ! শেরপুরের ঝিনাইগাতীতে মধ্যবর্তী স্থানে কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেরপুর গারো পাহাড়ের ভাইরাল জাপান খ্যাত আগর বাগান বন বিভাগের হস্তক্ষেপে প্রবেশ নিষিদ্ধ সারিকালিনগর (বালুরচর) গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি: ৩.২৫ কিলোমিটার আইডিভুক্ত রাস্তা পাকাকরণের আহ্বান ‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ।

চট্টগ্রামের রাউজান যেন কোনো এক যুদ্ধ ক্ষেত্র গুলিতে ঝড়ছে প্রান

রাউজান প্রতিনিধি / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাছির উদ্দীন একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তার কোনো পদ-পদবীতে না থাকলেও স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।

এব্যাপারে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নাছির উদ্দীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসাইন জানান, নাছির উদ্দীনের তলপেট ও পায়ে একাধিক গুলি লেগেছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে স্থানীয়রা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, পাহাড় ও কৃষিজমি কেটে মাটির ব্যবসা এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটতে পারে

বর্তমান একটি ভিতি ও আতংকের নাম রাউজানে, যাতে গুলি করে হত্যার যেন একধরনের নাটকীয় ষ্টাইলে চলছে, মনে হয় প্রতিদিনের ফিল্ম সুটিং। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ (৫০) নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর আগে ৫ জানুয়ারি একই ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে (৪৮) মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। ওই দুই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে রাজনৈতিক হানাহানি ও বিভিন্ন বিরোধে ২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৬টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধ থেকে। এ সময়ের মধ্যে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনটি গুলির খোসা জব্দ করেছি। বিশেষ করে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।

রাউজানের সাম্প্রতিক এসব ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা পূনরায় যৌথ বাহিনীর মাধ্যমে রাউজানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার প্রত্যাশা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর