মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার সারাদেশে দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড এমপিদের প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ ডিসি-ইউএনও-চেয়ারম্যানকে, প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

 

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থানের দায়ে বনি আমিন (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে ক্যাম্প-২১-এর সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে এ সাজা দেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সি/০৪ ব্লকে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বনি আমিনকে আটক করেন। পরে তাঁকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিচয় যাচাই করে পুলিশ জানতে পারে, বনি আমিন ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/০৪ ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর Y176069। তিনি বিনা অনুমতিতে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর