সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত

চারঘাটে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অদ্য ২১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বুধিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় সাবান (৬০) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পুরিয়া (আনুমানিক ১০০ গ্রাম) গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতি পুরিয়া ১০০ টাকায় গাঁজা বিক্রি ও সেবনের কথা স্বীকার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)-এর সারণির ক্রম ২১ অনুযায়ী তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় জব্দকৃত গাঁজা ও অন্যান্য সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে চারঘাট মডেল থানা-র একজন এএসআই প্রসিকিউশন প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর