শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

জাতীয় শিক্ষা সপ্তাহে চ্যাম্পিয়ন কারমাইকেল কলেজের জয় লালা

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

তরিকুল ইসলাম, ​নিজস্ব প্রতিবেদক

​জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রংপুর কারমাইকেল কলেজের মেধাবী শিক্ষার্থী জয় লালা। দেশসেরা বক্তা নির্বাচিত হয়ে তিনি কারমাইকেল কলেজ তথা উত্তরবঙ্গের শিক্ষা ও সংস্কৃতির আঙিনায় এক নতুন সাফল্যের পালক যুক্ত করেছেন।

​জয় লালা কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের সাবেক মুখ্য-সমন্বয়ক এবং বর্তমানে সংগঠনটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পৈতৃক নিবাস নীলফামারী জেলার ডোমার উপজেলায়। এই কৃতি সন্তানের সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
​গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি তাঁর বাগ্মিতা ও তাৎক্ষণিক চিন্তাশক্তির স্বাক্ষর রেখে দেশসেরার খেতাব অর্জন করেন। এর আগেও বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে একাধিক বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় তিনি নিজের মেধার পরিচয় দিয়েছেন।

​তাঁর এই অভাবনীয় সাফল্যে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ করা হয়েছে। সমিতির নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, “জয় লালা আমাদের কলেজের গর্ব। তাঁর এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং তিনি আগামীতে আরও বড় পরিসরে দেশের মুখ উজ্জ্বল করুক—এটাই আমাদের প্রত্যাশা।”

​জয় লালার এই জয়ে কারমাইকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জয়ের এই অর্জনের মাধ্যমে কলেজের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর