বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

জামায়াত ক্ষমতায় এলে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবেন : অধ্যক্ষ নাজমুল হক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৭০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী – ০৬ (চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রানমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াত ইসলামী। যেখানে বৈষম্য দূর হবে, এদেশের সকল শ্রেণির পেশার ধর্ম, বর্ণের মানুষের সম্মানিত নাগরিক সমান অধিকার পাবে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নাজমুল হক বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী ইশতেহারে বলেছেন, আমরা বেকার যুবক-যুবতীদের বেকার ভাতা নয়, সম্মানি কাজ হাতে তুলে দিতে চাই। তারা সম্মান জনক কাজ করে এদেশে মাথা উচু করে চলতে পারবে। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলে নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পাদুকা শিল্প এক সময় খুব উন্নত অবস্থায় ছিলো। এটাকে আমরা প্রণোদনা দিয়ে প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে আরও সামনে পাদুকা শিল্প উন্নত করতে চাই। ইনশাআল্লাহ।

আপনারা সবাই জানেন আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রত্যাশা কামনা করেন।

নিমপাড়া ইউনিয়নের জামায়াতের আমীর মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, সহকারী চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন মানিক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সহ জামায়াত ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ