বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুজন আহাম্মেদ ভাঙা আয়নার শহর: নীরবতাকে দূর্বলতা আর অশিষ্টতাকে স্মার্টনেস ভাবা হয়। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন,বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। গ্রেটার সিলেট কমিউনিটির সম্মেলনে প্রবাসীদের দাবি: ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু ও ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের পাশে নানিয়ারচর সেনা জোন উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল

জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক।

দৈনিক সোনালী সময় / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:মোঃ ইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল মার্কিন ডলার ও আসল ডলারসহ মো: হযরত আলী (৩০) ও মো: নজরুল ইসলাম (২২) নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। আটককৃত যুবকদের কাছ থেকে ৬৫ হাজার ৮৪৮ ডলারের সমপরিমাণ জাল নোট এবং সাত ডলার সমপরিমান আসল মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) জামালপুর-রৌমারী মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃত হযরত আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবেরচর গ্রামের মৃত তালুকদার আলীর ছেলে ও নজরুল ইসলাম একই গ্রামের মো: জলিল মোল্লার ছেলে।

ডিবি-২ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল মার্কিন ডলারসদৃশ নোট এবং কয়েকটি আসল ডলার উদ্ধার করা হয়।
উদ্ধার করা জাল নোটের মধ্যে রয়েছে ৫০০ ডলারের ১০০টি নোট, ১০০ ডলারের ১০০টি নোট এবং ৫০ ডলারের ৯৫টি নোট। এ ছাড়া পাঁচ ডলারের ১৯৯টি জাল নোট ও একটি আসল নোট এবং এক ডলারের ৯৮টি জাল নোট ও দুটি আসল নোট উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, উদ্ধার করা জাল নোটগুলোর মোট অভিহিত মূল্য ৬৫ হাজার ৮৪৫ মার্কিন ডলার। পাশাপাশি তিনটি আসল নোটের মোট মূল্য ৭ ডলার।
ডিবি-২-এর অফিসার ইনচার্জ (ওসি) সজিব রহমান বলেন,” আটককৃত প্রতারক চক্রের দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর