সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন

ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ, হাইব্রিড কাঁচা মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান এবং সদস্য সচিব লুৎফর রহমান,দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এস কে সাত্তার।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান এবং খরিপ মৌসুমে অধিক জমিতে আবাদ নিশ্চিত করার লক্ষ্যে মোট ১ হাজার ২৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া ৭০ জন কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড কাঁচা মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১২০ টাকা মূল্যের বালাইনাশক বিনামূল্যে প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বাস্তবায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণকৃত কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর