শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন আশার আলো, গঠনতন্ত্র সংশোধনে তিন সদস্যের কমিটি ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ৮০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গভীর রাতে পুলিশের ফিল্মি স্টাইল অ্যাকশন: তাড়াশে ট্রাকসহ চুরি হওয়া ৩ গরু উদ্ধার শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১   উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ৮০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ

মিজানুর রহমান, শেরপুর,সহকারী বার্তা সম্পাদক। / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ৮০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ

মিজানুর রহমান, শেরপুর  জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের ৮০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্যোগকবলিত পরিবারগুলোর কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিয়মিতভাবে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকারের এ মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর