সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ! শেরপুরের ঝিনাইগাতীতে মধ্যবর্তী স্থানে কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেরপুর গারো পাহাড়ের ভাইরাল জাপান খ্যাত আগর বাগান বন বিভাগের হস্তক্ষেপে প্রবেশ নিষিদ্ধ সারিকালিনগর (বালুরচর) গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি: ৩.২৫ কিলোমিটার আইডিভুক্ত রাস্তা পাকাকরণের আহ্বান

ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ঝিনাইগাতী ব্র্যাক কার্যালয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলম। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩২ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ঝিনাইগাতী এরিয়া ম্যানেজার মো. সাইদুজ্জামান, উপজেলা অফিসার হোসনে আরা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর