বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন, মানবসেবায় নতুন মাইলফলক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৯৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন, মানবসেবায় নতুন মাইলফলক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সংগঠন, ঝিনাইগাতী, শেরপুর’ সফলভাবে তাদের ৫৫০তম রক্তদান সম্পন্ন করে মানবসেবার এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে।
২০২২ সালে সমাজসেবী মো. সাদ্দাম হোসেন শান্ত-এর হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি অল্প সময়ের মধ্যেই স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সদস্যদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও মানবসেবার প্রতি অঙ্গীকারের ফলেই আজকের এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকে এ পর্যন্ত দীর্ঘ পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, পরামর্শ এবং উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় জসিম উদ্দিন, মাহফুজ আলম, আবির, আরিয়ান, আরাফাত, মারিয়াসহ সংগঠনের সকল সদস্যকে, যারা নিরলসভাবে মানবসেবার এই কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, “এক ব্যাগ রক্ত = একটি পরিবারের হাসি”—এই মানবিক স্লোগানকে ধারণ করেই তারা কাজ করে যাচ্ছেন। তাদের ভাষ্য, ৫৫০তম রক্তদান শুধুমাত্র একটি সংখ্যা নয়; এর পেছনে রয়েছে ৫৫০ জন অসহায় রোগীর জীবন রক্ষার গল্প, অসংখ্য পরিবারের স্বস্তি, দোয়া এবং ভালোবাসা।
এ অর্জন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও মানবসেবার এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর এই মহৎ উদ্যোগকে বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ