বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ঝিনাইগাতীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে ইউএনও আল-আমীনের উদ্যোগ তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয়

তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সভাপতি, সমাজসেবক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী তাশিক হক ওসমানের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদে বলা হয়, দীর্ঘদিন ধরে তাশিক হক ওসমান স্থানীয় রাজনীতি, সমাজসেবা, মানবিক কার্যক্রম এবং সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তারাবো পৌরসভাসহ রূপগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
প্রতিবাদকারীদের দাবি, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই ২০২৬ তারিখে “অর্থ লোপাটের মহাপ্রকল্প” শিরোনামে কয়েকটি গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।
তাশিক হক ওসমান বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর গ্রহণযোগ্যতা এবং আসন্ন তারাবো পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তা নষ্ট করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা উচিত। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে।
এদিকে স্থানীয় সচেতন মহলের অনেকেই এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়। তারা দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রকাশিত সংবাদের বিষয়ে তাশিক হক ওসমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে যথাযথ আইনি ও সামাজিকভাবে বিষয়টি মোকাবিলার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর