রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন, নৌকা ও শেইভ মেশিন জব্দ, আটক এক।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন, নৌকা ও শেইভ মেশিন জব্দ, আটক এক।

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুভর্তি নৌকা, শেইভ মেশিনসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই সঞ্জয় দত্তের নেতৃত্বে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম সংলগ্ন মোশাহিদ তালুকদারের বাঁশবাগানের সামনে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তির নাম তাকবির হোসেন (২৭)। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামের মহরম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি পৃথক অভিযানে বালুসহ একটি স্টিলের নৌকা এবং একটি পুরাতন কাঠের তৈরি ইঞ্জিনচালিত শেইভ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ এক হাজার টাকা। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর