বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

তাহিরপুরে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক এক।

জিয়াউল ইসলাম জিয়া / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) গভীর রাতে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম লিমন মিয়া ৪০ পিতা আব্দুল লতিফ সরকার।

জানা যায়, তাহিরপুরের পর্যটনকেন্দ্র জাদুকাটা নদী প্রতিবছর সরকার ইজারা দিয়ে থাকে। নদীটি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও সম্প্রতি সেখানে অবাধে নদীর পাড় কাটার অভিযোগ ওঠে।

এতে নদীতীরবর্তী মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনায় নদীর পাড় কাটা বন্ধে সার্বক্ষণিক টাস্কফোর্স গঠন করা হয়।

শুক্রবার রাতে পাড় কাটার খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান। অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট লোকজন ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর