বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী সমাজ। অভিযুক্ত তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাদাঘাট বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত প্রায় ৮টার দিকে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক শাখায় যাওয়ার পথে নূরপুর গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যান সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীরা। পরে বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে আটকে রেখে কয়েক ঘণ্টা ধরে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, এ সময় দেলোয়ার হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো কিরিচ দিয়ে তার মাথা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সবুজ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকর্মী আবুল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “একজন স্বনামধন্য ব্যবসায়ীর ওপর এমন নৃশংস হামলা পুরো ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করে তুলেছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে তাহিরপুর থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন। তিনি দাবি করেন, “নূরপুর গ্রামের লিটন নামে এক ব্যক্তির জায়গা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হন। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। প্রধান আসামি আফতাব উদ্দিনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ব্যবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে পারে বলেও তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর