সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা। দাফনের আগেই পুলিশের সন্দেহ, ১২ ঘণ্টায় ফাঁস বৃদ্ধ হত্যার রহস্য,পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ সংস্কৃতি ও গণমাধ্যমের সেতুবন্ধনে নতুন প্রত্যাশা, প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইউনাইটেড প্রেসক্লাবের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে জড়িয়ে AI ব্যাবহার করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে, নি/হ/ত ১ আ/হ/ত ৫

তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা।

বিশেষ প্রতিনিধি / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ‘মাদকমুক্ত সমাজ গড়ি, আগামীর বাংলাদেশ’ এবং ‘মাদক ছেড়ে আলোয় ফিরি’—এই বার্তা প্রচারই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

মাদকবিরোধী ঐক্য পরিষদ তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সাজিদুল রহমান গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন হুদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য চান মিয়া মাস্টার ও আমির শাহ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী ও সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ শফিকুল ইসলাম এবং বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন তালুকদার।

এছাড়া উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম তালুকদার, উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল রুবেল আহমেদ আহ্বায়ক তোফায়েল আহমেদ সদস্য সচিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্য, স্থানীয় সচেতন নাগরিক ও সুধীজন অংশ নেন। বক্তারা বলেন, মাদকের ভয়াল বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা তাহিরপুরকে মাদকমুক্ত রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মাদকাসক্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর